মহেশতলা জল প্রকল্পের শিলান্যাসে মন্ত্রী ববি হাকিম
দি নিউজ লায়ন ; ২০২২ সালের মার্চ মাসে মহেশতলায় জল প্রকল্পের উদ্বোধন হবে। এতে চার কোটি গ্যালন পানীয় জল উৎপাদন হবে। এই প্রকল্পের মাধ্যমে মহেশতলা,বজবজ,পুজালি পুরসভা সহ মেটিয়াবুরুজ বিধানসভার মানুষ উপকৃত হবেন। এমনকী,কলকাতার কিছু অংশে মহেশতলা থেকে জল যাবে। শুক্রবার মহেশতলা পুরসভার আক্রা ২৫৯ পুরাতন বাস স্ট্যান্ডে পরিশ্রুত জল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এসে এই কথা বলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম।
জানা গিয়েছে, এই প্রকল্পে জল সরবরাহের জন্য ৩৬ কিলোমিটার পাইপলাইন বসানো হবে। মহেশতলা ও বজবজে ২০ লক্ষ গ্যালনের জলাধার নির্মাণ করা হবে। কে এম ডি এর উদ্যোগে এই কাজে ৩৯৮.৯৬ কোটি টাকা ব্যয় হবে। এদিনের অনুষ্ঠানে ছিলেন মহেশতলার বিধায়ক তথা পুর প্রশাসক দুলাল দাস,বজবজের বিধায়ক অশোক দেব,মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা।
এদিন,সংসদ শতাব্দী রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন,উনি ওনার ব্যক্তিগত অনুভবের কথা বলেছেন। দলে সবাই ভালো আছে। পাশাপাশি তিনি আরও বলেন,মমতা বন্দোপাধ্যায় যেদিন দল তৈরি করেন কর্মীরা পাশে ছিল,নেতারা নয়। কর্মীরাই দলের সম্পদ। যারা দল ছেড়ে চলে যাচ্ছেন কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

Post a Comment